• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা

৫৪ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি স্থগিত

সিসি নিউজ ডেস্ক ।। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে ৭ দিন সময় দিয়ে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আবেদনকারীদের নিয়োগের পথ সৃষ্টি হলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (৬ মে) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়দারের ভার্চুয়াল বেঞ্জে এ আদেশ দেয়া হয়।

আদেশে হাইকোর্ট বলেছে, আগামী সপ্তাহে এক থেকে ১২তম নিবন্ধনকারীদের সাত দিনের মধ্যে নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। ততদিন পর্যন্ত ৫৪ হাজারের শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি তা স্থগিত থাকবে।

এর আগে গত ১ এপ্রিল এনটিআরসিএ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে ৫৪ হাজার ৩০৪টি শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা প্রকাশ করা হয়। তবে, এ নিয়োগ চক্রে ২ হাজার ২০৭টি পদ সংরক্ষণ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে শূন্য পদের সংখ্যা ৩১ হাজার ১০১টি, যার মধ্যে এমপিওভুক্ত ২৬ হাজার ৮৩৮টি এবং নন এমপিও পদ ৪ হাজার ২৬৩টি। মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনায় ২০ হাজার ৯৯৬টি পদের মধ্যে এমপিওভুক্ত ১৯ হাজার ১৫৪ এবং নন এমপিও ১ হাজার ৮৪২টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ