• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নেইমারকে নিয়ে ব্রাজিলের দল ঘোষণা

খেলাধুলা ডেস্ক ।। করোনাভাইরাসের সংক্রমণের হার বৃদ্ধির কারণে বন্ধ থাকা লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলা ফের শুরু হতে হচ্ছে। আর ইকুয়েডরের ও প্যারাগুয়ের বিপক্ষে আসন্ন ম্যাচ দুটিকে সামনে রেখে দলের সেরা তারকা নেইমারকে অন্তর্ভুক্ত করেই দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। ২৪ সদস্যের দলে রয়েছেন দানি আলভেসও।

আগামী ৪ জুন ইকুয়েডরের বিপক্ষে ঘরের মাঠে খেলবে ব্রাজিল। চার দিন পর প্যারাগুয়ের মাঠে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচের জন্য শুক্রবার ২৪ সদস্যের দল ঘোষণা করেন তিতে। ব্যাখ্যা করেন, ৩৮ বছর বয়সী রাইট ব্যাক আলভেসকে ফেরানোর কারণ।

তিনি বলেন,‘সে ভালো খেলছে আর জাতীয় দলের হয়ে তার চমৎকার অতীত আছে। সে শারীরিক ও মানসিক দিক থেকে নিজের সেরা অবস্থায় আছে। সে একজন নেতা এবং আমাদের আরও শক্তিশালী করতে পারে।’

দলে আরও ফিরেছেন দুই মিডফিল্ডার ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেদ ও অলিম্পিক লিওঁর লুকাস পাকুয়েতা। এবারও জায়গা হয়নি মৌসুম জুড়ে নিজেকে খুঁজে ফেরা রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ লেফট-ব্যাক মার্সেলোর।

বাছাই পর্বে প্রথম ৪ ম্যাচের প্রতিটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে এরপরই আর্জেন্টিনা। ইকুয়েডর ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। প্যারাগুয়ে ৬ পয়েন্ট নিয়ে চারে।

২৪ সদস্যের ব্রাজিল দল

অ্যালিসন, এডারসন, ওয়েভারটন, দানি আলভেস, ড্যানিলো, অ্যালেক্স সান্দ্রো, রেনান লোদি, এদার মিলিটাও, ভেরিসিমো, মারকুইনহোস, থিয়াগো সিলভা, ফাবিনহো, ফ্রেড, লুয়াস পাউকিটা, ক্যাসেমিরো, ডগলাস লুইজ, রিবেরিও, এভারটন, ফিরমিনো, বার্বোসা, জেসুস, নেইমার, রিচারলিসন ও ভিনিসিয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ