• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইলিয়াস সানিকে ইট ছুড়ে ফের বিতর্কে সাব্বির

খেলাধুলা ডেস্ক ।। ক্যারিয়ারে বহু বিতর্কের জন্ম দিয়েছেন সাব্বির। ম্যাচ চলাকালীন গ্যালারিতে গিয়ে দর্শক পিটিয়ে ছয় মাস নিষিদ্ধ পর্যন্ত হয়েছেন ‘ব্যাডবয়’ খ্যাত এই ক্রিকেটার। এবার বিতর্কের তালিকায় আরেকটি খারাপ অধ্যায় যোগ করলেন মাঠের এক খেলোয়াড়কে ইট ছুড়ে মেরে।

শেখ জামাল ধানমন্ডির ইলিয়াস সানিকে লক্ষ্য করে ইট ছুড়ে আবারো নেতিবাচক খবরের শিরোনাম হলেন লিজেন্ডস অব রূপগঞ্জের সাব্বির রহমান। সিসিডিএমের কাছে এ ব্যাপারে চিঠি দিয়েছে ক্লাবটি। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ জামালের ম্যানেজার টিপু সুলতান মাহমুদ।

ডিপিএলে আজ ওল্ড ডিওএইসএসের বিপক্ষে লড়ছিল শেখ জামাল। এসময় ফিল্ডিংয়ে ছিলেন শেখ জামালের স্পিনার ইলিয়াস সানি। এমন সময় হঠাৎ মাঠের বাইরে থেকে তাকে ইট ছুড়ে মারেন লিজেন্ডস অব রূপগঞ্জের ক্রিকেটার সাব্বির। শেখ জামাল ক্লাবের অভিযোগ, শুধু ইট ছুঁড়েই মারেননি সাব্বির, ইলিয়াস সানিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন তিনি।

সিসিডিএমকে পাঠানো অভিযোগের চিঠিতে শেখ জামাল লিখেছে, ‘অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে, আজ ১৬ জুন ২০২১ তারিখে বিকেএসপি এর ৩ নম্বর মাঠে লে: শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড বনাম ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের মধ্যকার খেলা চলাকালীন সময়ে লে: শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড-এর খেলোয়াড় মোহাম্মদ ইলিয়াসকে লিজেন্ডস অব রূপগঞ্জ এর খেলোয়াড় সাব্বির রহমান রুম্মন মাঠের বাইরে থেকে বিনা কারণে উপুর্যপরি ইট ছুড়ে মারেন।’

চিঠিতে আরো লেখা হয়েছে, ‘অকথ্য ভাষায় গালিগালাজ ও উচ্চস্বরে বর্ণ বৈষম্য মূলক আচরণ করে বলেন যে, ওই কাইল্যা, কাইল্যা, কাইল্যা ইলিয়াস। যাহা একজন প্রফেশনাল ক্রিকেট খেলোয়াড় হিসেবে এহেন আচরণ অশোভনীয়ই নয়, শাস্তিযোগ্য অপরাধও বটে। এমতাবস্থায়, সাব্বির রহমান রুম্মনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জনানো যাচ্ছে।’

খেলা চলাকালীন গ্যালারিতে গিয়ে দর্শক পিটিয়ে ছয় মাস নিষিদ্ধ হওয়া সাব্বির দীর্ঘদিন জাতীয় দলের বাইরে রয়েছেন। এখন আবার শৃঙ্খলা ভঙ্গের কারণে শাস্তির মুখে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ঢাকা লিগে খেলা এই তারকা ক্রিকেটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ