• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অবসর নিলেন বিশ্বকাপজয়ী তারকা টনি ক্রুস

খেলাধুলা ডেস্ক ।। জার্মানির জার্সিটি সারা জীবনের জন্য তুলে রাখলেন বিশ্বকাপজয়ী তারকা টনি ক্রুস। ইংল্যান্ডের কাছে হেরে ইউরো থেকে বিদায় নেওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রুস। দেশের হয়ে আর না খেললেও রিয়াল মাদ্রিদের হয়ে খেলে যাবেন এই ৩১ বছর বয়সী তারকা।

শুক্রবার অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন টনি ক্রুস। এবারের ইউরোতে ম্যাচের প্রত্যেক মিনিট খেলেছেন ক্রুস। কিন্তু ওয়েম্বলিতে ইংল্যান্ডের কাছে জোয়াকিম লোর হার ঠেকাতে কিছু করতে পারেননি। ম্যাচ শেষে ক্রুস বলেছিলেন, ‘ইংল্যান্ডের প্রথম গোলের আগে দুই দলই সমানে সমান খেলছিল। দুই দলই একে অন্যকে প্রতিহত করেছে। আমরা কঠিন একটা গ্রুপ উতরে গেলেও তাড়াতাড়ি বাড়ি ফেরাটা অনেক কষ্ট দিচ্ছে।’

দেশের হয়ে ১০৬ ম্যাচ খেলেছেন ক্রুস। আন্তর্জাতিক ক্যারিয়ারে গোল করেছেন ১৭টি। সবচেয়ে বিখ্যাত গোলটি ছিল ২০১৮ বিশ্বকাপে সুইডেনের বিপক্ষে ফ্রি কিক থেকে। ২০১৪ সালের বিশ্বকাপে ব্রাজিলকে ৭-১ ব্যবধানে হারিয়েছিল জার্মানি। সেই ম্যাচেও তিনি জোড়া গোল করেছিলেন। সেই বিশ্বকাপেই আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পান ক্রুস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ