• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কলম্বিয়ানদের দুর্ধর্ষ ফাউলে রক্তাক্ত মেসি

খেলাধুলা ডেস্ক ।। শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে জিতে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার সকালে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়েছে লিওনেল মেসিরা। এই ম্যাচে কলম্বিয়ানদের দুর্ধর্ষ ফাউলের শিকার হয়ে রক্তাক্ত হয়েছেন মেসি।

ম্যাচে আর্জেন্টিনার জয়ের নায়ক গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজ। তবে টাইব্রেকারের আগে নায়ক ছিলেন মেসিই। দুর্দান্ত ড্রিবলিং, ডিফেন্স ছেড়া পাসে কাঁপিয়ে দিয়েছিলেন কলম্বিয়াকে। ম্যাচের সপ্তম মিনিটে যে গোলে এগিয়ে গিয়েছিল সেটির অ্যাসিস্ট করেছিলেন মেসি। সময়ের সেরা এই তারকাকে রুখতে তাই কুৎসিত পথ বেছে নেয় কলম্বিয়ার খেলোয়াড়েরা। একের পর এক ফাউল করা হয় মেসিকে। কলম্বিয়ানদের ট্যাকেলে রক্তাক্ত হয়েছেন মেসি। আহত হলেও মাঠ ছাড়েননি, খেলে গেছেন শেষ পর্যন্ত।

মেসি টাইব্রেকারেও গোল করেছেন। তবে ম্যাচে পাওয়া আঘাতের মাত্রা কতটুকু তা এখনো জানা যায়নি। ম্যাচ চলাকালে দেখা যায় তার মোজা ভিজে গেছে লাল রক্তে। তাই ব্রাজিলের বিপক্ষে ফাইনালে মাঠে নামতে পারেন কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ