• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন |

সীমান্ত পেরিয়ে পাথরবাহী ট্রেন এলো চিলাহাটিতে

সিসি নিউজ ।। পাথর ভর্তি ৪০টি ওয়াগন নিয়ে ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এলো ভারতীয় পণ্যবাহী ট্রেন। এর মধ্যদিয়ে দীর্ঘ ৫৬ বছর পর চিলাহাটি-হলদিবাড়ি রেলপথে চলাচল শুরু হলো পণ্যবাহী ট্রেনের। আজ রোববার বিকেল ৫টা ২৬ মিনিটে পণ্যবাহী ট্রেনটি চিলাহাটি স্টেশনে পৌছালে বাংলাদেশের রেলওয়ে কর্মকর্তাগণ ফুলেল শুভেচ্ছা দিয়ে ট্রেনটি বরণ করেন।
এ সময় বাংলাদেশ রেলওয়ের পক্ষে চিলাহাটি-হলদিবাড়ী রেলপথের প্রকল্প পরিচালক মো. আব্দুর রহিম, চিলাহাটি শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তুষার কান্ত রায়, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, স্টেশন মাস্টার আশরাফুল আলম উপস্থিত ছিলেন।
ভারতীয় ট্রেনটি পরিচালনায় ছিলেন মুকেশ কুমার শীল এবং চালকের আসনে মনজিদ পার চৌধুরী ও সহকারী চালকের আসনে চিলেন অরজিৎ রায়।
দিনাজপুরের খান এন্ড সন্স ৪০টি ওয়াগনে ২৪০০ টন পাথরকুচি পণ্য আমদানি করে। ভারতের নিউ জলপাইগুড়ির বালাজি এক্সপোর্ট ওইসব পাথর রপ্তানী করেছে। পাথরগুলি জলপাইগুড়ি সন্নিকটে ডামডিং স্টেশনে আনলোড করেছে রপ্তানীকারক প্রতিষ্ঠানটি।
এ প্রসঙ্গে প্রকল্প পরিচালক মা. আব্দুর রহিম জানান, ঐতিহাসিক এই দিনে প্রথম গুডস ট্রেনটি ভারতের ডামডিং থেকে বুক হয়ে এনজিপি এবং সর্বশেষ হলদিবাড়ি হয়ে ৫টায় ২৬ মিনিটে আমাদের এখানে পৌছালো। ট্রেনটি নওয়াপাড়া পর্যন্ত বুকিং হয়েছে, তাই নওয়াপাড়া গিয়ে এটি আনলোড হবে। এতে ৪০টি ওয়াগনে লোড হয়েছে ২৮০০ টন পাথর। প্রতিটিতে ৭০ টনের মতো এখানে পাথর রয়েছে। এ প্রক্রিয়া অব্যহত থাকবে। তিনি বলেন, বর্তমান সরকার ও ভারত সরকার দুই দেশের মানুষের মধ্যে হার্ট টু হার্ট কানেকশন রয়েছে, তা পূর্ণরায় সম্পর্ক স্থাপন হলো।
উল্লেখ্য যে, ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় এ রুট বন্ধ হয়ে যায়। বাংলাদেশ রেলওয়ে গত বছরের ডিসেম্বরে এ স্টেশন থেকে সীমান্ত পর্যন্ত ৬ দশমিক ৭২৪ কি:মি: রেলপথের নির্মাণ কাজ শেষ করে। অপরদিকে ভারতের হলদিবাড়ী রেলস্টেশন থেকে সীমান্ত পর্যন্ত ৬ দশমিক ৫ কি:মি: রেলপথ স্থাপন করে। রেলপথ নির্মানের কাজ শেষে ১৭ ডিসেম্বর এ রুটে পরীক্ষামূলক চালু করে মালবাহি ট্রেন। যা দুই দেশের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ