• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অস্ট্রেলিয়াকে হারানোর দারুণ সুযোগ : ডমিঙ্গো

খেলাধুলা ডেস্ক ।। রাত পোহালেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই সিরিজে অস্ট্রেলিয়া দলটি খর্বশক্তির। তারকা ব্যাটসম্যানদের প্রায় কেউই নেই। তবে তাদের বোলিং লাইনআপ আগের মতোই শক্তিশালী। এখনকার সিরিগুলো খেলার উদ্দেশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দল তৈরি করা। সেইসঙ্গে অস্ট্রেলিয়াকে বাগে পেয়ে সিরিজ জয়ের সুযোগ মিস করতে চান না টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। এই অস্ট্রেলিয়াকে কিন্তু সবসময় পাওয়া যাবে না।

সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘জয়টা সবসময়ই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের চেষ্টা করার বড় সুযোগ এটি আমাদের জন্য। আমাদের আত্মবিশ্বাসের জন্য এটি দারুণ হবে। অবশ্যই আমাদের সেরা কম্বিনেশন খুঁজে বের করার চেষ্টা করছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ আমাদের সেই সুযোগ করে দেবে। কাজটি অবশ্যই চ্যালেঞ্জের। তারা বিশ্ব ক্রিকেটের সেরা শক্তিগুলির একটি। ওদের সঙ্গে লড়তে ও জিততে হলে আমাদের সেরাটা দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘দুটি দিক থেকে তাই এটিকে দেখা যায়। সেরা কম্বিনেশন খুঁজে পাওয়া ও তরুণ ক্রিকেটারদের উন্নতির ব্যাপারটি আছে। অস্ট্রেলিয়ার সঙ্গে খুব বেশি খেলার সুযোগ বাংলাদেশ পায় না। আমাদের জন্য তাই এটি অনেক বড় সিরিজ। আমরা এখানে ভালো করতে দৃঢ়প্রতিজ্ঞ। কোনো সংশয় নেই যে আমরা সিরিজ জিততে চাই। এখানে স্রেফ প্রতিদ্বন্দ্বিতা করতে নামব না আমরা, চাইব দারুণ একটি সিরিজ কাটাতে। কোচ হিসেবে আমি আত্মবিশ্বাসী, সেই সামর্থ্য আমাদের আছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ