• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশ সফরে আসছে না ইংল্যান্ড

খেলাধুলা ডেস্ক ।। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আগামী সেপ্টেম্বর–অক্টোবরে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। সফরের এক মাস আগে ইংল্যান্ডের সাদা বলের এই সফর স্থগিত করা হয়েছে।

ক্রিকইনফো জানিয়েছে, এই সময়ে ইংল্যান্ডের নিয়মিত দলের কিছু ক্রিকেটারকে আইপিএলে খেলার অনুমতি দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএলের বাকি অংশ। এই বছরের শুরুর দিকে ভারতে করোনা ভয়াবহ রূপ নেওয়ায় ২৯টি ম্যাচ মাঠে গড়ানোর পর স্থগিত করা হয়েছিল আইপিএল। এদিকে আইপিএলে না থাকা ইংলিশ খেলোয়াড়েরা অ্যাশেজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সময়টায় বিশ্রামের সুযোগ পাবেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১৪ ও ১৫ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা আছে ইংল্যান্ডের। যদিও সেই সিরিজ হবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এটিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ