• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে গণটিকার কার্যক্রম শুরু

সিসি নিউজ ।। সারা দেশের মতো নীলফামারীতেও শুরু হয়েছে করোনার গণটিকা কার্য়ক্রম। শনিবার বেলা ১১টায় সদরের কুন্দপুকুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ভার্চুুয়ালী ইউনিয়ন পর্য়ায়ের টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন সাবেক সংষ্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। এসময় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীদ মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় টিকা কেন্দ্রে পৌরসভা পর্য়ায়ের টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
প্রথম দিনে জেলার ৬০টি ইউনিয়ন এবং চারটি পৌরসভার ১০২টি কেন্দ্রে ৪১ হাজার ৪’শ জনকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
প্রত্যেকটি ইউনিয়নে ৬’শ জন এবং পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে ২’শ জন করে ২৫ বছরের উর্দ্ধে বয়সী মানুষকে এ টিকা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ