• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চলে গেলেন জার্মান ফুটবলের কিংবদন্তি মুলার

খেলাধুলা ডেস্ক ।। মারা গেলেন জার্মাল ফুটবলের কিংবদন্তি গার্ড মুলার। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

১৯৭৪ সালের বিশ্বকাপজয়ী দলে ছিলেন জার্মান এই তারকা। সেই বিশ্বকাপের সর্বােচ্চ গোলদাতাও ছিলেন তিনি। ২০০৬ বিশ্বকাপের আগ পর্যন্ত তিনিই ছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। ১৯৭০ সালে জিতেছেন ব্যালন ডি’অর।

এক বিবৃতিতে বায়ার্ন মিউনিখ জানিয়েছে, ‘বায়ার্ন মিউনিখসহ গোটা দুনিয়া আজ স্তব্ধ। জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার মারা গেলেন ৭৫ বছর বয়সে। বায়ার্ন মিউনিখ ও জার্মান জাতীয় ফুটবল দলের হয়ে বহু ইতিহাস গড়েছেন তিনি।’

জার্মান জাতীয় দলের হয়ে ৬২টি ম্যাচ খেলেছেন মুলার। গোল করেছেন ৬৮টি। ১৯৭২ সালে তিনি জার্মানির হয়ে জিতেছেন ইউরো। দুটি বিশ্বকাপ খেলে তার গোলসংখ্যা ১৪। বায়ার্নের হয়ে ৫৬৬ গোলের অনন্য এক কীর্তি গড়েছেন মুলার। লিগে সাতবারের সর্বোচ্চ গোলদাতাও তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ