• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

নীলফামারী প্রতিনিধি ।। বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে নীলফামারী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মঙ্গলবার বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুজ্জামান কামরুল- এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জাতীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নুর ।
সভায় বক্তব্য রাখেন নীলফামারী জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ মোঃ আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, নীলফামারী পৌর আওয়ামী লীগ সভাপতি মোসফিকুর ইসলাম রিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদুর রহমান, যুব মহিলা লীগ জেলা সাধারন সম্পাদক ইসরাত জাহান পল্লবী, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিপক চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক স্বপনসহ বিভিন্ন উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ