• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে সাকিব

খেলাধূলা ডেস্ক ।। টি-টোয়েন্টির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে গত মাসেই এক নম্বরে উঠে আসেন সাকিব আল হাসান। এবার বোলারদের র‍্যাঙ্কিংয়েও দারুণ উন্নতি দেখিয়েছেন সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচ শেষে তিন ধাপ এগিয়ে সাকিব উঠে এসেছেন নয়ে।

নিউজিল্যান্ড সিরিজে প্রথম ওয়ানডে থেকেই দারুণ বোলিং করেছেন সাকিব। প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভার বোলিং করে ১০ রানে নিয়েছিলেন ২ উইকেট। পরের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিয়েছেন ২ উইকেট। তৃতীয়টিতে উইকেট না পেলেও ৪ ওভারে ৬ ইকোনমিতে দিয়েছিলেন ২৪ রান। ভালো ছন্দে থাকায় আজ বুধবার হালনাগাদকৃত আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন সাকিব। নয় নম্বরে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৬২৮। এর আগে অস্ট্রেলিয়া সিরিজেও দারুণ বোলিং করেন সাকিব। পাঁচ ম্যাচে নিয়েছিলেন ৭ উইকেট।

এদিকে সিরিজের দারুণ বোলিং করা মোস্তাফিজুর রহমান দশ নম্বরে নিজের অবস্থান ধরে রেখেছেন। মোস্তাফিজের রেটিং পয়েন্ট ৬১৪। দুই অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা ও অ্যাস্টন অ্যাগার এগিয়েছেন এক ধাপ করে। র‍্যাঙ্কিংয়ে শীর্ষ বোলারের অবস্থান অপরিবর্তিত আছে। ৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে আছেন তাবারেজ সামশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ