• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নারী ফুটবল দলের ম্যাচ গোলশূন্য ড্রতে শেষ

খেলাধুলা ডেস্ক ।। বাংলাদেশ ও নেপাল নারী ফুটবল দলের ম্যাচ গোলশূন্য ড্রতে শেষ হয়েছে। নেপালের দশরথ স্টেডিয়ামে দুই দলের জমাট রক্ষণে এ ম্যাচে কেউ কারও জাল খুঁজে পায়নি।

তিন দিন আগে গত বৃহস্পতিবার এই দশরথ স্টেডিয়ামেই স্বাগতিকদের কাছে রক্ষণের দুই ভুলে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। আজকের ম্যাচের আগে রক্ষণে নিজেদের এই ভুল-ত্রুটি শুধরে নেওয়ার ব্যাপারে বেশ সাবধানী ছিলেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। মাঠেও প্রতিপক্ষের আক্রমণভাগকে প্রথমার্ধে খুব বেশি সুযোগ বের করতে দেয়নি বাংলাদেশের রক্ষণ। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া নেপালি ফুটবলারদের দূরপাল্লার শটে গোলরক্ষক রুপনা চাকমা একাধিকবার সমস্যায় পড়লেও গোল পেতে দেননি প্রতিপক্ষকে।

আক্রমণ নিয়ে স্বাগতিকদের পক্ষ থেকে চাপ বেশি থাকলেও সুযোগ এসেছিল বাংলাদেশের দুয়ারেও। যদিও নিজেদের বোঝাপড়ার অভাবটাই গোল পেতে দেয়নি সাবিনা-কৃষ্ণাদের। ৩০ মিনিটে ডান পাশের কর্নারের কাছ থেকে নেওয়া কৃষ্ণারাণী সরকারের বাঁকানো শট মাঠের বাইরে গেছে গোল বারে লেগে।

কোনো পক্ষই গোল না পাওয়ায় প্রথমার্ধ ছিল তাই গোলশূন্য। পরের ৪৫ মিনিটেও কেউ কারও রক্ষণ ভাঙতে পারেনি বাংলাদেশ-নেপালের ফুটবলাররা। আক্রমণে নেপালিদের প্রাধান্য থাকলেও স্বাগতিক ফরোয়ার্ডদের ডি-বক্সের ভেতরে জায়গা নিয়ে খেলার সুযোগ দেয়নি বাংলাদেশের রক্ষণভাগ। তাতে অটুট ছিল বাংলাদেশের জাল।

পরশু এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে কাঠমান্ডু থেকে উজবেকিস্তান যাবেন সাবিনা খাতুনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ