• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আইপিএলে ফের করোনার হানা

খেলাধুলা ডেস্ক ।। করোনা এবার বোধ হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) লক্ষ্যবস্তু বানিয়েছে। তা না হলে বারবার আইপিএলেই কেন থাবা বসাবে মহামারি ভাইরাস!

ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় গত মে মাসে স্থগিত করা হয় আইপিএল। সাড়ে ৪ মাসের বিরতি দিয়ে আসরটির বাকি অংশ শুরু হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে।

কিন্তু মরুর দেশের জৈব সুরক্ষা বলয়কেও অরক্ষিত করে ছাড়ল করোনা। এবার সানরাইজার্স হায়দরাবাদের পেসার থাঙ্গারসু নটরাজন পজিটিভ হয়েছেন। তাঁর সংস্পর্শে আসায় আরও ছয়জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ জানিয়েছে, পিসিআর টেস্টে নটরাজন কোভিড পজিটিভ হয়েছেন। উপসর্গ না থাকলেও তাঁর সংস্পর্শে আসায় অলরাউন্ডার বিজয় শংকর, টিম ম্যানেজার বিজয় কুমার, ফিজিও শ্যাম সুন্দর, চিকিৎসক অঞ্জনা ভানান, লজিস্টিক ম্যানেজার তুষার খেদকার ও নেট বোলার পেরিয়াসামি গানেসানকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

সানরাইজার্স হায়দরবাদের স্কোয়াডের বাকি সবারই করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ফলে আজ রাতে দুবাইয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তাদের ম্যাচ নিয়ে কোনো শঙ্কা নেই। খেলা শুরু হবে যথাসময়েই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ