• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারতকে হারালেই বাবররা পাবেন ‘ব্ল্যাংক চেক’

খেলাধুলা ডেস্ক ।। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের দ্বিতীয় দিনেই ভারত-পাকিস্তান মহারণ। আগামী ২৪ অক্টোবর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সেই মর্যাদার লড়াইয়ে পাকিস্তান জিততে পারলে পাবে মোটা অঙ্কের অর্থ পুরস্কার।

বিনিয়োগকারীরা এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজাকে জানিয়েছেন, ‘ব্ল্যাংক চেক’ প্রস্তুত আছে। শুধু ভারতকে হারানোর অপেক্ষা।

পিসিবির অর্থায়নের একটা বড় অংশ নির্ভর করে ভারতের ওপর। কারণ পাকিস্তান আইসিসি থেকে যে অর্থ পায়, তার সিংহভাগ আসে ভারত থেকে। তবে এবার বড় একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান পিসিবিকে আশ্বস্ত করেছে বিশ্বকাপে বিরাট কোহলি-রোহিত শর্মাদের হারাতে পারলে মোটা অঙ্কের অর্থ পুরস্কার পাবে বাবর আজমের দল।

এ বিষয়ে রমিজ রাজা বলেছেন, ‘পিসিবি পরিচালিত হয় আইসিসির ৫০ শতাংশ অর্থায়নে। আর আইসিসির ৯০ শতাংশ অর্থায়ন আসে ভারত থেকে। এ জন্য আমি কিছুটা শঙ্কিত। যদি ভারত আইসিসিকে টাকা না দেয়, তাহলে পিসিবি মুখ থুবড়ে পড়বে। কারণ তখন পিসিবি আইসিসি থেকে কোনো টাকা পাবে না। তবে আমিও প্রতিজ্ঞাবদ্ধ পাকিস্তান ক্রিকেটকে আরও শক্তিশালী রূপ দেব। বড় একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান আমাকে বলেছে ‘ব্ল্যাংক চেক’ প্রস্তুত আছে পিসিবির জন্য। শুধু বিশ্বকাপে ভারতকে হারাতে হবে।’

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট নিয়েও নতুন করে ভাবছেন রমিজ। ঘরোয়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধি নিশ্চিত করতে পিসিবি পৃষ্ঠপোষক খুঁজছে বলেও জানিয়েছেন রমিজ, ‘আমরা ঘরোয়া ক্রিকেটারদের বেতন এক লাখ টাকা বাড়িয়েছি। কারণ আমরা নিশ্চিত করতে চাই তারা প্রতি বছর যেন কমপক্ষে ৪ মিলিয়ন রুপি (২০ লাখ টাকা) উপার্জন করতে পারে। পিসিবি এ অর্থ জোগাড়ে পৃষ্ঠপোষক খুঁজছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ