
পঞ্চগড় প্রতিনিধি ।। পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা পুলিশের সহযোগিতায় সোমবার জেলা পরিষদ হল রুমে ‘বুদ্ধির খেলা দাবা শিখি, মানসিক স্বাস্থ্য ভালো রাখি’ এই স্লোগানে পঞ্চগড়ে জেলা দাবা লীগ ২০২১ এ সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা দাবা লীগ খেলায় মোট ১১ টি দল অংশগ্রহণ করেন। আজ চুড়ান্ত ফাইনাল খেলায় পঞ্চগড় প্রেস ক্লাব দাবা খেলোয়ার টিম চ্যাম্পিয়ান হন।
এ সময় বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট।
উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার রায়, প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলমসহ পঞ্চগড় জেলার ক্রীড়া অনুরাগীরা।