• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উরুগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাজিল

খেলাধুলা ডেস্ক ।। নেইমারের নৈপুণ্যে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাজিল। বাংলাদেশ সময় শুক্রবার সকালে অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত জয় পায় নেইমাররা। এর ফলে বাছাই পর্বে কনমেবোল অঞ্চলের শীর্ষস্থান ধরে রেখেছে তারা।

ব্রাজিলের মানাউসে অনুষ্ঠিত ম্যাচে উরুগুয়েকে শুরু থেকে চেপে ধরে স্বাগতিক দল। খেলার ১০ম মিনিটে গোল করেন নেইমার জুনিয়র। ফ্রেডের থ্রু বল ধরে ছয় গজ বক্সের ভেতর থেকে গোল করেন তিনি।

দ্বিতীয় গোলের জন্যও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাজিলকে। ১৮তম মিনিটে বাঁ পায়ের দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা।

শুরুর ২০ মিনিটে জোড়া গোল পেয়ে যাওয়ায় অপ্রতিরোধ্য হয়ে ওঠে ব্রাজিল। বল পজেশনে রেখে একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে উরুগুয়ের ডিফেন্সকে। ৩৯ মিনিটে নেইমারের আরও একটি দারুণ প্রচেষ্টা থাকলেও তা থামিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক। এরপর প্রধমার্ধে কোনো দলই আর গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে ব্রাজিলকে ৩-০-এ নিয়ে যান রাফিনহা। ম্যাচের ৫৭ মিনিটে ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন রাফিনিয়া। গাব্রিয়েল জেসুসের লম্বা পাস মাঠের বাঁ প্রান্তে পেয়ে যান নেইমার। বক্সের দিকে কয়েক পা এগিয়ে বল ছাড়েন রাফিনিয়ার উদ্দেশে। পাশে থাকা দুজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে চমৎকার প্লেসিং শটে ম্যাচভাগ্য নিশ্চিত করে দেন রাফিনিয়া। ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।

৭৭ মিনিটে একটি গোল পরিশোধ করে ব্যবধান কিছুটা কমান উরুগুয়ের তারকা খেলোয়াড় লুইস সুয়ারেজ। ৮৩তম মিনিটে আরেকটি গোল করে ব্যবধান ফের বাড়ান ব্রাজিলের বারবোসা। শেষ পর্যন্ত ৪-১ গোলেই শেষ হয় খেলা।

এই জয়ে ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে শীর্ষেই থাকল ব্রাজিল। তাদের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে আর্জেন্টিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ