• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুর রেঞ্জের আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

সিসি নিউজ ।। বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট- ২০২১ এর ফাইনাল খেলা বৃহস্পতিবার রাতে নীলফামারী পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টে কনস্টেবল হতে এসআই পদমর্যাদার দ্বৈত ফাইনালে নীলফামারী জেলা পুলিশ দলকে ২-০ সেটে হারিয়ে কুড়িগ্রাম জেলা পুলিশ দল এবং পরিদর্শক হতে তর্দুদ্ধ পর্যায়ের দ্বৈত ফাইনালে নীলফামারী জেলা পুলিশ দলকে ২-১ সেটে হারিয়ে পঞ্চগড় জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন হন।

এছাড়া একক খেলায় রংপুর জেলা পুলিশ দলকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নীলফামারী জেলা পুলিশ দল।

নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমানের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান। প্রধান অতিথি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ