• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিউজিল্যান্ডে না যেতে বিসিবিকে সাকিবের চিঠি

সিসি নিউজ ডেস্ক ।। নিউজিল্যান্ড সফরে না যাওয়ার কথা বিসিবিকে আগেই মৌখিকভাবে জানিয়েছিল টাইগার পোষ্টারবয় সাকিব আল হাসান। তবে তিনি ঠিক কি কারণে সফরে যেতে চাইছেন না তা লিখিতভাবে বিসিবিকে জানাইনি। ফলে তাকে দলে রেখেই ১৮ সদস্যের নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করে।

তবে দল ঘোষণার ঘণ্টাখানেক পর ‘পারিবারিক কারণ’ দেখিয়ে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি চেয়ে আবেদন করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

নিউজিল্যান্ড সফরের দল ঘোষণার আগে মৌখিকভাবে ছুটি চাওয়াতে বিসিবি তার ছুটি নিয়ে চিন্তা করেনি। তাকে রেখেই দল নির্বাচন করেছিলেন নির্বাচকরা। এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, ‘সাকিব আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাই সাকিব থাকবে ধরে নিয়েই দল দিয়েছি।’

দল ঘোষণার আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও এমনটাই বলেছিলেন, অফিসিয়ালি সে (সাকিব) কিছু বলেনি। তবে আনঅফিসিয়ালি সে বলেছে। আমি বলেছি, অফিসিয়ালি জানাতে। তারপর সিদ্ধান্ত। কেন ছুটি চাচ্ছে, এর একটা কারণ তো দিতে হবে।

এ ব্যাপারে জানতে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানকে মুঠোফোন কল দেওয়া হলেও তারা রিসিভ করেননি। জানা গেছে, পারিবারিক কারণেই নিউজিল্যান্ড সফরে যেতে চাইছেন না সাকিব। এখন দেখার বিষয়, বিসিবি তার ছুটির আবেদন মঞ্জুর করে কিনা!

হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই ছিটকে যান সাকিব। তার চোটের ধরন ছিল গ্রেড-১। ফলে দুবাই থেকে সোজা চলে যান যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের কাছে। সেখানে চলে তার পুনর্বাসন প্রক্রিয়া। কয়েক সপ্তাহ বিশ্রাম নিয়ে চট্টগ্রাম টেস্টের আগে দেশে ফেরেন। চট্টগ্রাম টেস্ট খেলতে না পারলেও খেলছেন ঢাকা টেস্টে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ