• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্পিন কোচ করোনা আক্রান্ত

সিসি নিউজ ডেস্ক ।। নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে থাকা স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা পজিটিভ এসেছে। নিউজিল্যান্ডে পৌঁছানোর পর প্রথম দুই দফা করোনা পরীক্ষায় দলের সবার নেগেটিভ এলেও তৃতীয় পরীক্ষায় পজিটিভ এসেছে হেরাথের। দলের এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, হেরাথের সংস্পর্শে ছিলেন ফজলে মাহমুদ রাব্বি। এ কারণে ফজলে মাহমুদসহ যাদের কোয়ারেন্টিন সময় বেড়েছিল তাদের আবারও করোনা পরীক্ষা করা হয়েছে।

হেরাথের করোনা পজিটিভ আসায় নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নেবে সে বিষয়ে কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোয়ারেন্টিনের সময় বাড়তে পারে এই লঙ্কানের।

এর আগে তিন দিনের কোয়ারেন্টিন শেষে আজ থেকে অনুশীলনে নামার কথা ছিল পুরো বাংলাদেশ দলের। তবে এখনই অনুশীলনে নামা হচ্ছে না দলের একটা অংশের। অধিনায়ক মুমিনুল হকসহ দলের চার ক্রিকেটার তো আছেনই। কোচিং ও অফিশিয়ালসহ দলের ৯ সদস্যকে সাত দিনের অতিরিক্ত কোয়ারেন্টিন করতে হবে।

দুবাই থেকে নিউজিল্যান্ডে যাওয়ার বিমানে চার ক্রিকেটারের কাছাকাছি থাকা এক যাত্রী করোনা পজিটিভ হয়েছেন। মুমিনুলসহ ওই যাত্রীর কাছাকাছি ছিলেন মেহেদী হাসান মিরাজ, ফজলে মাহমুদ রাব্বি ও ইয়াসির আলী রাব্বি। নিউজিল্যান্ডে গিয়ে করোনা পরীক্ষায় নেগেটিভ এলেও সতর্কতা হিসেবে এখন বাড়তি সাত দিনের কোয়ারেন্টিন করতে হবে তাঁদের। এর আগে গতকাল মঙ্গলবার কোয়ারেন্টিনের চতুর্থ দিনে জিম সেশন করেছেন ক্রিকেটাররা। আজ তাঁদের নেটে অনুশীলন করার কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ