• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা

বরগুনায় ২৯ মরদেহের দাফন সম্পন্ন

সিসি নিউজ ডেস্ক ।। লঞ্চের আগুনে নিহত হওয়া ৩২ জনের জানাজা সম্পন্ন হয়েছে এবং ২৯ জনের দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার বরগুনা সার্কিট হাউস মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে মরদেহগুলোর গণ জানাজা সম্পন্ন করা হয়। জানাজা সম্পন্ন হওয়া ৩২ জনের মধ্যে তিনজন শনাক্ত হওয়ায় তাঁদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।

নতুন শনাক্ত তিনজনের মধ্যে দুটি শিশু ও একজন নারী। শনাক্ত শিশু মায়িদার (১৫) বাড়ি পাথরঘাটার চরদুয়ানি ইউনিয়নে। অপর শিশু তাবাসসুম (৪) পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের। এ ছাড়া শনাক্ত হওয়া নারী মনোয়ারার (৫৫) বাড়ি চাঁদপুরে। তিনি বরগুনার ঢলুয়ায় জামাতার বাড়িতে বেড়াতে আসছিলেন।

সকাল থেকে বরগুনা জেনারেল হাসপাতালে স্বজনেরা ভিড় করেন। পরে ১০টায় মরদেহ জেনারেল হাসপাতালের মর্গ থেকে সার্কিট হাউস মাঠে নিয়ে যাওয়া হয়। ১১টার সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শনাক্ত তিনটি মরদেহ স্বজনদের বুঝিয়ে দেয় জেলা প্রশাসন। পরে বাকি ২৯টি মরদেহ গণ দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।

জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, শনাক্ত না হওয়া ২৯টি মরদেহ সদর উপজেলার পোটকাখালী এলাকার গণকবরে দাফন করা হয়। এসব মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে। পরবর্তীতে শনাক্ত হলে কবর বুঝিয়ে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ