• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

স্লো-ওভার রেটের শাস্তি এখন থেকে মাঠেই

সিসি নিউজ ডেস্ক ।। টি-টোয়েন্টি ক্রিকেটে স্লো ওভার রেটের কারণে আগে ম্যাচশেষে নির্দিষ্ট দলকে শাস্তি পেতে হতো। কিন্তু এখন থেকে ম্যাচ চলাকালেই পেতে হবে শাস্তি। তবে জরিমানার বিষয়টি আগের মতোই থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, এখন থেকে টি-টোয়েন্টিতে ম্যাচ চলাকালে কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে ওভার সম্পন্ন করতে না পারলে কিংবা নির্ধারিত সময়ে ওভার শুরু না করলে শাস্তি পেতে হবে দলটিকে।

তবে এর আগে আম্পায়ার ফিল্ডিং দলের অধিনায়ককে বিষয়টি অবহিত করবেন। এরপরও এই ভুল হলে ইনিংসের বাকি সময় যে কয়জন ফিল্ডার ৩০ গজের বাইরে থাকার কথা, তার চেয়ে একজন ফিল্ডার কম রাখতে হবে। এতে বাড়তি সুবিধা পাবেন ব্যাটাররা। অবশ্য কোনো দলের ইনিংস ১০ বা তারও কম ওভারে সম্পন্ন হলে এই নিয়ম আর প্রযোজ্য হবে না।

আগামী ১৬ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দিয়ে এই নিয়ম কার্যকর হবে। মেয়েদের টি-টোয়েন্টিতেও একই নিয়ম প্রযোজ্য হবে। ১৮ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা নারী দল ও ওয়েস্ট ইন্ডিজ নারী দলের ম্যাচ থেকে এই নিয়ম চালু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ