• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ফের বইছে শৈত্যপ্রবাহ: সৈয়দপুরে তাপমাত্রা ৯ ডিগ্রী সেলসিয়াস

সিসি নিউজ।। ফের নীলফামারীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সঙ্গে বয়ে যাচ্ছে হিমেল বাতাস। দিনভর সূর্যের দেখা মিললেও এতে কোন উত্তাপ নেই। শৈত্যপ্রবাহে আবারো জেলায় বেড়েছে শীতের তীব্রতা। বৈরী এ আবহাওয়ার কবলে পড়লো শ্রমজীবি ও নিম্নআয়ের খেটে খাওয়া মানুষরা।

সোমবার (৭ ফেব্রুয়ারী) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯ ডিগ্রী সেলসিয়াস। যা মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শুক্রবার ও শনিবার বৃষ্টিপাতের পর এ অঞ্চলে তাপমাত্রা কমতে থাকে। যা গতকাল সোমবার মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে বয়ে যাচ্ছে। এদিকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা ঢাকা থাকছে।

নীলফামারীর কালিবাড়ির ষাটোর্দ্ধ রিক্সাচালক মহির আলী জানান, বৃষ্টির কারনে শুক্র ও শনিবার কোন আয়-রোজগার হয় নাই। রোববার অফিস-আদালত খোলা থাকায় কিছু টাকা হাতে পেয়েছে। কিন্তু সোমবারের ফের হাড় কাঁপানো ঠান্ডায় লোকজনের চলাচল কমে গেছে। দু-একদিন এমন অবস্থা চললে আয় রোজগারের অভাবে সংসারে চালানো কষ্টকর হয়ে পড়বে। এ অবস্থায় আগাম বাড়ি ফিরে আগুনের উত্তাপ নেয়ার কথা জানান তিনি।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. লোকমান হোসেন জানান, সোমবার থেকে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। যা আগামী ২-১ দিনে তাপমাত্রা আরো কমে গিয়ে শৈত্যপ্রবাহটি মাঝারি আকারে বয়ে যেতে পারে। আগামী ৯ ফেব্রুয়ারীর পর তাপমাত্রা বাড়তে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ