• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভাষাশহীদদের প্রতি সাকিব-তামিম-জাহানারাদের শ্রদ্ধা

সিসি নিউজ ডেস্ক ।। আজ ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালে মাতৃভাষার দাবিতে প্রাণ উৎসর্গ করা শহীদ ও ভাষাসৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষা আন্দোলনের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারা স্ট্যাটাস দিয়েছেন।

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ শহীদ মিনারের ছবি পোস্ট করে লিখেছেন, ‘সব ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ‘ টেস্ট অধিনায়ক মুমিনুল হকও শহীদ মিনারের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। ‘

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেইজে ভাষাশহীদদের স্মরণে লিখেছেন, ‘মায়ের ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া সব সেরা সন্তানদের প্রতি থাকল বিনম্র শ্রদ্ধা। ‘ উইকেটরক্ষক-ব্যাটার ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও শহীদদের  প্রতি শ্রদ্ধা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘১৯৫২ সালের ভাষাশহীদদের জানাই অসীম শ্রদ্ধা। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। ‘

ওয়ানডে বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডে আছেন জাতীয় দলের নারী ক্রিকেটাররা। দলের পেসার জাহানারা আলম এক পোস্টে লিখেছেন, ‘সব ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। বাংলা ভাষা আমার অহংকার। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। ‘


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ