• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সৈয়দপুরে বিমানের সুবর্ণজয়ন্তীতে আনন্দ শোভাযাত্রা

সিসি নিউজ।। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নীলফামারীর সৈয়দপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিমানের সৈয়দপুর জেলা কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।  কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানিকতা শুরু করেন বিমান কর্তৃপক্ষ।
শহরের বঙ্গবন্ধু সড়কে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর বের করা হয় আনন্দ শোভাযাত্রা। এতে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কর্মকর্তা- কর্মচারী ও সুধীজন অংশ নেন।  শোভাযাত্রাটি শহরের সড়ক প্রদক্ষিণ করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিমানের সৈয়দপুর জেলা ব্যবস্থাপক হারুন অর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, বিমান আমাদের অহংকার। বঙ্গবন্ধুর নেতৃত্বে ৫০ বছর আগে এর পথচলা শুরু। সেই থেকে সারাবিশ্বে আমাদের জাতীয় পতাকা বহন করছে বাংলাদেশ বিমান। বিমানের ৫০ বছর পূর্তিতে তিনি এর আরও সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর বিমানবন্দরের স্টেশন ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ