• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক রেসিংয়ে চ্যাম্পিয়ন অভিক

সিসি নিউজ ডেস্ক ।। সংযুক্ত আরব আমিরাতের ‘ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপে’ চ্যাম্পিয়ন হয়েছেন তৌহিদ আনোয়ার। রেসের জগতে অভিক আনোয়ার নামে পরিচিত বাংলাদেশের মোটর রেসার প্রথম বাংলাদেশি হিসেবে গড়লেন এই কীর্তি।

অভিক দুবাইয়ে এনজিকে প্রো রেসিং চ্যাম্পিয়নশিপে ছয় রাউন্ডের ১২টি রেসের সাতটিতে প্রথম হন। ৩১০ পয়েন্ট তুলে প্রতিযোগিতার ৮৬ ক্যাটাগরিতে অর্জন করেন আসরের সেরা হবার গৌরব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন অভিক নিজেই।

গত বছরের নভেম্বরে দুবাইয়ে রেসিং প্রতিযোগিতাটি শুরু হয়। সেখানে প্রথম রাউন্ডে দুবাইয়ের অটোড্রোমে দুটি রেসেই প্রথম হন। ওই মাসেই ইয়াস মারিনা এফওয়ান ট্রাকে প্রথম রেসে প্রথম ও দ্বিতীয় রেসে তৃতীয় হন।

জানুয়ারিতে দুবাই অটোড্রোমে দুটি রেসে যথাক্রমে প্রথম ও তৃতীয় হন। অভিক চতুর্থ রাউন্ডের দুটি রেসেই নিজের করে নেন। পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডেও দারুণ সফল হন বাংলাদেশি এই রেসার।

প্রথম বাংলাদেশি হিসেবে দারুণ এই অর্জনে দেশবাসি এবং নিজের রেসিং টিমকে ধন্যবাদ জানিয়েছেন অভিক। মালয়েশিয়ায় ২০১৯ সালে বাংলাদেশের প্রথম রেসার হিসেবে আন্তর্জাতিক পদক মঞ্চে ওঠার পর এবার গড়লেন সেরা অর্জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ