• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারতকে হারিয়ে রোমান-নাসরিনের সোনাজয়

সিসি নিউজ ডেস্ক ।। আগেই ফাইনালে উঠেছিলেন বাংলাদেশের দুই আর্চার রোমান সানা ও নাসরিন আক্তার। মিশ্র ইভেন্টে সোনা অথবা রুপা যেকোনো একটা জয়ের সুভাস পাচ্ছিল বাংলাদেশ। ভারতকে হারিয়ে সোনাই জিতলেন রোমান সানা-নাসরিন জুটি।

আজ থাইল্যান্ডে এশিয়া কাপ আর্চারি স্টেজ-১-এ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে ভারতকে ৫-৩ সেটে হারিয়েছে বাংলাদেশ। রোমান সানা তাঁর ব্যক্তিগত রিকার্ভ ও পুরুষ রিকার্ভে ফাইনালে উঠতে ব্যর্থ হলেও মিশ্র বিভাগে দেশকে সোনা জেতার স্বাদ দিলেন।

কিছুক্ষণ পর নাসরিন-দিয়া সিদ্দিকীদের নারী রিকার্ভ দল ভারতের মুখোমুখি হবে আরেকটি ইভেন্টের সোনা জেতার লড়াইয়ে। এরপর রয়েছে অল বাংলাদেশ ফাইনাল, যেখানে দিয়া সিদ্দিকীর প্রতিপক্ষ নাসরিন আক্তার। ওই ইভেন্টে সোনা ও রুপা দুটোই পাচ্ছে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ