• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ডিমলায় মসজিদ ভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রমে পুরস্কার বিতরণ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় মসজিদ ভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রমে ইসলামিক ফাউন্ডেশনের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়।  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।  উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার রাকিবুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম প্রমুখ৷  আলোচনা সভা শেষে মসজিদ ভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রমে ইসলামিক ফাউন্ডেশনের ৩ জন শ্রেষ্ঠ শিক্ষক ও ৬ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন শরীফ পুরস্কার হিসেবে হাতে তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ