• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আইপিএলে মোস্তাফিজুরের ম্যাচের সূচী

সিসি নিউজ ডেস্ক ।। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ চেন্নাই সুপার কিংস-কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিশ্বের সবচেয়ে জমজমাট টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

তবে বাংলাদেশিদের জন্য আইপিএল শুরু হচ্ছে আগামীকাল। কারণ, টুর্নামেন্টে দেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। এবারের আসরে নতুন ঠিকানা দিল্লি ক্যাপিটালসের জার্সিতে দেখা যাবে তাঁকে। ভিত্তি মূল্য ২ কোটি রুপিতে কাস্টার মাস্টারকে দলে ভেড়ায় দিল্লি। আগামীকাল ব্রাব্রোর্ন স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সকে মোকাবিলা করবে মোস্তাফিজের দল।

এবারের আয়োজনে নেই আইপিএলের নিয়মিত মুখ সাকিব আল হাসান। নিলামে দুইবার তাঁর নাম উঠলেও আগ্রহ দেখায়নি কেউ। পরে তাসকিন আহমেদকে নেওয়ার ইচ্ছে প্রকাশ করে টুর্নামেন্টের নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য তাসকিনকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে বাংলাদেশি ভক্তদের বিশেষ নজর থাকবে মোস্তাফিজের দিল্লির দিকে।

আইপিএলে এ পর্যন্ত ৩৮ ম্যাচে ৩৮ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। সব মিলিয়ে করেছেন ৮৫৮ বল। এর মধ্যে ৩১৮ বলে ব্যাটাররা নিতে পারেনি কোনো রান। আইপিএলে মোট বলের ৩৭.০৬ শতাংশ ডট দিয়েছেন দ্য ফিজ।

এবারের আইপিএলে মোস্তাফিজের দলের সূচি: 

২৭ মার্চ, দিল্লি-মুম্বাই, ব্রাবোর্ন, বিকেল ৪ টা

২ এপ্রিল, দিল্লি-গুজরাট, পুনে, রাত ৮ টা

৭ এপ্রিল, দিল্লি-লক্ষ্ণৌ, ডিওয়াই পাতিল স্টেডিয়াম, রাত ৮ টা

১০ এপ্রিল, দিল্লি-কলকাতা, ব্রাবোর্ন, বিকেল ৪ টা

১৬ এপ্রিল, দিল্লি-বেঙ্গালুরু, ওয়াংখেড়ে, রাত ৮ টা

২০ এপ্রিল, দিল্লি-পাঞ্জাব, পুনে, রাত ৮ টা

২২ এপ্রিল, দিল্লি-রাজস্থান, পুনে, রাত ৮ টা

২৮ এপ্রিল, দিল্লি-কলকাতা, ওয়াংখেড়ে, রাত ৮ টা

১ মে, দিল্লি-লক্ষ্ণৌ, ওয়াংখেড়ে, বিকেল ৪ টা

৫ মে, দিল্লি-হায়দরাবাদ, ব্রাবোর্ন, রাত ৮ টা

৮ মে, দিল্লি-চেন্নাই, ডিওয়াই পাতিল স্টেডিয়াম, রাত ৮ টা

১১ মে, দিল্লি-রাজস্থান, ডিওয়াই পাতিল স্টেডিয়াম, রাত ৮ টা

১৬ মে, দিল্লি-পাঞ্জাব, ডিওয়াই পাতিল স্টেডিয়াম, রাত ৮ টা

২১ মে, দিল্লি-মুম্বাই, ওয়াংখেড়ে, রাত ৮টা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ