• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

সিসি নিউজ।। নীলফামারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় সিরাজুল ইসলাম (৫৩) নামে একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২।
সোমবার (২৮ মার্চ) দুপুরে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মোঃ মাহাবুবার রহমান এ দন্ডাদেশ দেন।
দন্ডিত সিরাজুল জেলার ডিমলা উপজেলার পুর্ব ছাতনাই ইউনিয়নের দক্ষিণ ঝাড়সিংহেশ্বর এলাকার জাবেদ আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ মালের ১০ মার্চ দুপুরে ডিমলার ঝাড়সিংহেশ্বর এলাকায় ভুট্টা ক্ষেতে দক্ষিণ ঝাড়সিংহেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রীকে জোড়পুর্বক ধর্ষণ করে সিরাজুল ইসলাম। মেয়েটির আন্ত চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে পালিয়ে যায় ধর্ষক। রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ডিমলা থানায় মামলা করেন মেয়েটির বাবা নুর ইসলাম। যাহার মামলা নং ১১৩/১৯।
মামলাটির তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করলে আদালতে স্বাক্ষ্য প্রমাণ শেষে এ দন্ডাদেশ প্রদান করেন বিজ্ঞ বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট রামেন্দ্র বর্ধণ বাপ্পী জানান, আসামীর উপস্থিতিতে বিজ্ঞ বিচারক এই রায় ঘোষণা করেন। বাদীপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ