• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কী হয়েছিল মিরাজের?

সিসি নিউজ ডেস্ক ।। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস সবেমাত্র শুরু হয়েছে। তখনই ঘটে গেল অপ্রত্যাশিত এক ঘটনা। মনোযোগ হারিয়ে ফেলা মেহেদী হাসান মিরাজের বুকে লাগে বল। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান এই অলরাউন্ডার। ফিজিও এসে দেখার পর ডাকা হলো চিকিৎসক দলকে। শেষ পর্যন্ত মিরাজ মাঠ ছাড়লেন স্ট্রেচারে চড়ে।

ইবাদত হোসেনের বল কাট করেছিলেন দক্ষিণ আফ্রিকান ওপেনার সারেল এরউই। মিরাজ সেদিকেই তাকিয়ে ছিল। মুহূর্তেই সরে গেল তাঁর মনোযোগ। ক্যাচ গেল ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকা মিরাজের কাছে। কিন্তু তিনি তাকিয়ে থাকলেন আরেক দিকে। বল গিয়ে আঘাত হাতে মিরাজের বুকে। চোট নিয়ে তাঁকে বেরিয়ে যেতে হলো মাঠ থেকে।

আঘাতের পর থেকেই ব্যথায় কাতরাতে থাকেন মিরাজ। পরে টেলিভিশন রিপ্লেতে দেখা যায় মিরাজের আঘাত পাওয়া জায়গাটা কালো হয়ে গেছে। স্বস্তির খবর হচ্ছে, হাসপাতাল পর্যন্ত যেতে হয়নি বাংলাদেশি অলরাউন্ডারকে। দলের একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে। প্রশ্ন হচ্ছে নিমেষেই কীভাবে ফিল্ডার মিরাজ হারালেন? কী হয়েছিল তাঁর?

এর আগে দক্ষিণ আফ্রিকার ৪৫৩ রানের জবাব দিতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে ২১৭ রানে। অবাক করার বিষয় হচ্ছে, মুমিনুল হকদের ফলো-অন করায়নি দক্ষিণ আফ্রিকা। পুণরায় ব্যাটিংয়ে নেমেছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১০৯ রান করেছে প্রোটিয়ারা। তাদের লিড ৩৪৫ রানের।

আজ সকালে পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনের শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। দিনের প্রথম তিন বলে লেজাড উইলিয়ামসকে টানা চার মেরে দারুণ সূচনা করেন ইয়াসির আলী রাব্বি। তাঁর সঙ্গে আত্মবিশ্বাসী শুরুতে দলকে এগিয়ে নিতে থাকেন মুশফিকুর রহিম। তাঁদের ৭০ রানের জুটি ভাঙে ইয়াসিরের বিদায়ে।

৮৭ বলে ৪৭ রানে ফেরেন ইয়াসির। পরে মিরাজকে নিয়ে টেস্ট ক্যারিয়ারের ২৫ তম ফিফটি পূর্ণ করেন মুশফিক। ফিফটির পর মাথায় ভূত চাপে এ অভিজ্ঞ ব্যাটারের। অফ স্পিনার সাইমন হারমারের বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন মুশফিক। এ যেন স্রেফ আত্মহত্যা। মুশি আউট হন ৫১ রানে। শেষ দিকে ২৫ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে অলআউট হয় বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ