• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেতনের পুরোটা কৃষক সন্তানদের দিলেন সাংসদ হরভজন

সিসি নিউজ ডেস্ক ।। রাজনীতিতে নাম লিখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর নিজের প্রাপ্য বেতনের পুরোটাই তিনি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকদের কন্যা সন্তানদের শিক্ষার জন্য।

এক টুইট বার্তায় হরভজন লিখেছেন, ‘রাজ্যসভার সাংসদ হিসেবে আমার বরাদ্দ বেতন কৃষকদের কন্যা সন্তানদের জন্য দিয়ে দিতে চাই। যাতে ওরা শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে উন্নতির সুযোগ পায়। দেশের উন্নয়নের জন্যই আমার এই উদ্যোগ। তার জন্য প্রয়োজনীয় সব কিছুই করব। জয় হিন্দ।’

গত বছর সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন হরভজন। বাইশ গজের পার্ট চুকিয়ে আম আদমি পার্টিতে নাম লিখিয়েছেন তিনি। রাজনীতিতে নেমেই রাজ্যসভার প্রার্থী হন ৪১ বছর বয়সী সাবেক এই অফস্পিনার। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হওয়ার পর ভাজ্জি জানিয়ে দিলেন, তিনি পাঞ্জাবের মেয়েদের উন্নতি ও নারীকল্যাণে পাশে দাঁড়াতে চান।

পাশাপাশি পাঞ্জাবের খেলার সার্বিক উন্নয়নের দিকটিতেও বিশেষ নজর দিচ্ছেন হরভজন। তিনি বলেন, তাঁকে যা দায়িত্ব দেওয়া হয়েছে, তা তিনি পূরণ করার চেষ্টা করবেন। প্রসঙ্গত, চলতি বছর বিধানসভা ভোটে কংগ্রেস ও বিজেপিকে হারিয়ে পাঞ্জাবে অভূতপূর্ব জয় পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ