• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

নীলফামারীতে পালিত হয়েছে মহান মে দিবস

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মে দিবস। এ উপলক্ষ্যে রবিবার সকাল ১০টায় জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পূষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পূষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন।
এরপর একে একে পূষ্পমাল্য অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন জানায় জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ, জাতীয় শ্রমিক লীগসহ অন্যান্য শ্রমিক সংগঠন।
পূষ্পমাল্য অর্পণ শেষে বেলা সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে জেলা প্রশাসন এবং বড়বাজার ট্রাফিক মোড় থেকে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ পৃথক দু’টি র‌্যালী বের করে।
র‌্যালী দু’টি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরের জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ