• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ

সিসি নিউজ ডেস্ক ।। আগের ম্যাচেই এশিয়ান গেমস নিশ্চিত হয়েছে বাংলাদেশের। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশন। ১-০ গোলে কষ্টার্জিত জয়ে এখন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাছাইপর্বের সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।

র‌্যাঙ্কিংয়ে সিঙ্গাপুরের চেয়ে অনেক এগিয়ে থাকা বাংলাদেশের প্রত্যাশাটা বেশি ছিল। তবে সেটি মেটাতে পারেননি রেজাউল করীম বাবুর দল। জিমি-শিতুলরা যেখানে ৩১ তম অবস্থানে আছে সিঙ্গাপুরের অবস্থান সেখানে ৫৪ তম। শক্তির বিচারে এগিয়ে থাকলেও ব্যাংককের টার্ফে আজ বাংলাদেশ গোল ব্যবধান বাড়াতে পারেনি। ম্যাচের ১৯ মিনিটে মোহাম্মদ রাকিবুল একমাত্র গোলেই শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। অথচ গত মার্চে একই প্রতিপক্ষের বিপক্ষে ৭-০ গোলে জিতেছিল বাংলাদেশ।

আগামীকাল টুর্নামেন্টের কোনো ম্যাচ নেই। ১৪ মে বাংলাদেশ বি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে এ গ্রুপের রানার্সআপ দলের সঙ্গে খেলবে। রানারআপ নির্ধারণ হবে কিছুক্ষণ পর। হংকং ও থাইল্যান্ডের ম্যাচের বিজয়ী দল বাংলাদেশের বিপক্ষে খেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ