• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

পরিবারের সবাইকে অচেতন করে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ

বদরগঞ্জ প্রতিনিধি।। রংপুরের বদরগঞ্জ উপজেলায় পরিবারের সদস্যদের অচেতন করার পর বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোস্তাকিন ও মিলন হোসেন নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২২ মে) বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী আর অভিযুক্ত তিনজন একে অন্যের বন্ধু। শুক্রবার (২০ মে) দিনের বেলায় তারা একসঙ্গে ঘোরাঘুরি করেন। পরে একই দিন রাতে ভুক্তভোগী গৃহবধূর শাশুড়ি তাদের রান্না করে খাওয়ান। এ সময় কৌশলে ভুক্তভোগী গৃহবধূ, তার শ্বশুর-শাশুড়ি আর স্বামীর খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেন অভিযুক্তরা।

এদিকে ভাত খাওয়ার পরপরই পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। পরে রাত প্রায় ১টার দিকে ভুক্তভোগী গৃহবধূর রুমে প্রবেশ করে তার স্বামীর তিন বন্ধু। এ সময় তারা তাদের বন্ধুর হাত-পা রশি দিয়ে বেঁধে মুখে টেপ লাগিয়ে অচেতন স্ত্রীকে ধর্ষণ করে। একপর্যায়ে জ্ঞান ফিরে এলে ভুক্তভোগী গৃহবধূ চিৎকার শুরু করে। এ সময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যান।

এদিকে শনিবার (২১ মে) সকালে ভুক্তভোগী ওই গৃহবধূসহ তার স্বামী ও শ্বশুর-শাশুড়িকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ধর্ষণের শিকার গৃহবধূকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নুর আলম সিদ্দিক বলেন, ওই গৃহবধূর বাবার বাড়ি দিনাজপুরের চিরিরবন্দরে। ঘটনাটি শনিবার বিকেলে জেনেছি। তার আগেই গৃহবধূর বাবা তাঁকে বদরগঞ্জ হাসপাতাল থেকে নিয়ে দিনাজপুর হাসপাতালে ভর্তি করেছেন। সেখানে ওই গৃহবধূ চিকিৎসাধীন আছেন।’

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতাও মিলেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত দুই যুবককে শনিবার (২১ মে) আটক করা হয়েছে। অভিযুক্ত অন্য একজনকেও ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ