• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দেড় দিনের সফরে বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

সিসি নিউজ ডেস্ক ।। আবারও বাংলাদেশে আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি। প্রায় ৯ বছর পর আগামী ৮ জুন দেড় দিনের জন্য বাংলাদেশে প্রদর্শনীর জন্য থাকবে এ শিরোপা। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে যাবার পর রাজধানীর আর্মি স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে উন্মোচন করা হবে সোনালি সেই ট্রফি। যেখানে ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন সাধারণ দর্শকরাও।

এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের সঙ্গে বৈঠক করে স্মারক উপহারও দিয়েছে বিশ্বকাপের স্পন্সর প্রতিষ্ঠান কোকাকোলা। খুশির কারণ বাড়তে পারে, পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে নাকি এবার কেবল বাংলাদেশেই আসছে এ ট্রফি।

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ভারত-পাকিস্তান বাদ দিয়ে এবার আমাদের দেশেই আসছে বিশ্বকাপ ট্রফি। আমরা খুব ভাগ্যবান। ৮ তারিখ সকালে আসবে ট্রফিটি।

খেলাধুলার শান্তির বার্তা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বিশ্বকাপ ট্রফির এ যাত্রা শুরু হয়েছে। গত ১২ মে কাতার বিশ্বকাপের ট্রফি উন্মোচনের মাধ্যমে শুরু হয়েছে এ কার্যক্রম।

এ নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ ট্রফি বিশ্ব ভ্রমণে বের হয়েছে। এবার ৫১টি দেশে ঘুরবে এ ট্রফি। এর আগে ২০১৩ সালের ডিসেম্বরে দুদিনের জন্য বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি। সেবার র‍্যাডিসন ব্লু হোটেলে রেখে জনসাধারণের জন্য করা হয়েছিলো বিশ্বকাপ ট্রফির প্রদর্শনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ