• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেশজুড়ে আওয়ামী লীগের বিক্ষোভ ৪ জুন

সিসি নিউজ ডেস্ক ।। প্রধানমন্ত্রীকে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে আগামী ৪ জুন শনিবার সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

তিনি জানান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি, যুবদল ও মহিলা দলের কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে ৪ জুন বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামীকাল বুধবার বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে মহিলা আওয়ামী লীগ। এছাড়া আগামী বৃহস্পতিবার (২ জুন) যুব মহিলা লীগ ও শুক্রবার (৩ জুন) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ