• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পোল্যান্ডের জালে বেলজিয়ামের ছয় গোল

সিসি নিউজ ডেস্ক ।। উয়েফা নেশন্স লিগের খেলায় বেলজিয়ামের বিপক্ষে হেলে পানি পায়নি লেভানডোস্কির পোল্যান্ড। কিং বাদৌইন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কেভিন ডি ব্রুইনদের বিপক্ষে ৬-১ গোলের ব্যবধানে হেরেছে পোলিশরা। বেলজিয়ামের পক্ষে দুটি গোল করেন লেন্দ্রো তোসাদ্র। এছাড়া একটি করে গোল করেন উইটসেল, ডি ব্রুইন, দেনদোনকর ও ওপেন্দা। এদিকে পোল্যান্ডের একমাত্র গোলটি করেন লেভানডোস্কি।

পুরো ম্যাচে বল দখল এবং আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে বেলজিয়াম ফুটবল দল। পুরো ম্যাচের ৬৬ শতাংশ সময় নিজেদের পায়ে বল রেখেছিলেন ডি ব্রুইন-হ্যাজার্ডরা। অন্যদিকে লেভানডোস্কিরা নিজেদের কাছে বল রাখতে পেরেছেন ৩৪ শতাংশ সময়। আর প্রতিপক্ষের গোলবার বরাবর বেলজিয়াম ১১টি ও পোল্যান্ড দুটি শট নিতে সক্ষম হয়েছে।

ম্যাচ শেষে স্বাগতিক কোচ মার্টিনেজ বলেন, ‘প্রতিদ্বন্দ্বীর কাছে যখন হেরে যাবেন, তখন আপনার মধ্যে বাড়তি আবেগ কাজ করবে। সুতরাং আজ রাতটি ছিল প্রেরণাদায়ী।’

এদিকে গতকাল অনুষ্ঠিত নেশন্স লিগের অন্য ম্যাচে নেদারল্যান্ডস ২-১ গোলে ওয়েলস এবং স্কটল্যান্ড ২-০ গোলে আর্মেনিয়া পরাজিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ