• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ব্রাজিলিয়ান ফুটবলাকে হত্যার হুমকি, তরুণ গ্রেপ্তার

সিসি নিউজ ডেস্ক ।। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার উইলিয়ান ও তার পরিবারকে গুলি ও চাকু দেখিয়ে হত্যার হুমকি দেন এক তরুণ। সঙ্গে সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন উইলিয়ান। এবার ২১ বছর বয়সী সেই তরুণকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

ফুটবল ক্যারিয়ারে খুব একটা ভালো সময় কাটছে না উইলিয়ানের। বাজে পারফরম্যান্সের কারণে জাতীয় দলের জার্সিগায়েও তাকে আর দেখা যায়। শুধু জাতীয় দলেই নয়, কপাল পুড়েছে ক্লাব ক্যারিয়ারেও। উইলিয়ানকে ছেড়ে দিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। তার বর্তমান ঠিকানা করিন্থিয়াসে।

২০২১ সালে আর্সেনাল থেকে ব্রাজিলিয়ান এই ক্লাবে যোগ দেন উইলিয়ান। স্বদেশী ক্লাবে এসেও কপাল খুলনি তার। করিন্থিয়াসের জার্সিগায়ে এই মৌসুমে খেলেছেন মোট ১৩টি ম্যাচ। কিন্তু ৩৩ বছর বয়সী এই ফুটবলার গোল পেয়েছেন মাত্র একটি। আর তাতেই ক্ষেপেছেন ওই তরুণ। যে কারণে এ মিডফিল্ডারকে হত্যার হুমকি দিয়ে সেই তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে গুলি ও চাকুর ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন— ‘হয় ভালোবেসে (ভালো) খেল, নয়তো ভয় পেয়ে।’

অবশ্য হত্যার হুমকি পেয়ে বেশি দেরি করেননি উইলিয়ান। সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ এনেছেন তিনি। অভিযোগ দায়েরের অল্প কিছুদিনের মধ্যেই গ্রেফতার করা হয় সেই তরুণকে।

পুলিশের কাছে সেই তরুণ বলেছেন, তিনি বুঝতে পারেননি তার এই বার্তাকে এতো গুরুত্বের সঙ্গে নেওয়া হবে। তবে পুলিশ কমিশনার সিজার সাদ সাফ জানিয়েছেন, যত যাই হোক, হত্যার হুমকি কখনও গ্রহণযোগ্য নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ