• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। “এগিয়ে যাচ্ছে প্রাথমিক শিক্ষা,এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে এই ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে পায়রা উড়িয়ে ফুটবল টুর্ণামেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন, সরকারী কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মিজানুর রহমান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. হাসিনা ভূইয়া,উপজেলা রিসোর্স সেন্টারের ইনষ্ট্রেক্টর মো.মোফাখেরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো.আতিকুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামান মিঞ্চা,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এসকে মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো.আব্দুল আলীম সরকার প্রমুখ।
খেলায় সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার আটটি টিমের মধ্যে উদ্বোধনী ম্যাচে চারটি টিম অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ