• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে বাজার তদারকি অভিযানে চার প্রতিষ্ঠানের জরিমানা

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি অভিযান পরিচালনা করছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালন করা হয়। অভিযানকালে বিভিন্ন অপরাধে তিনটি ইলেকট্রনিক্স দোকান ও একটি খাবার হোটেলকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম।
ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা দপ্তর সূত্রে জানা যায়, অভিযানে শহরের শেরে বাংলা সড়কস্থ মেসার্স সাজু ইলেকট্রনিক্সকে প্রতিশ্রুত পণ্য বা সেবার যথার্থ ব্যবহার না করা তিন হাজার, চার্চার ফ্যান বেশি দামে বিক্রি করায় নিপা ইলেকট্রনিক্স ও বাতিঘরকে ৭ হাজার টাকা করে এবং  ফ্রিজে কাঁচা মাছ ও মাংসের সাথে আগের দিনের রান্না করা খাবার এবং ময়দার খামির রাখায় তাজির উদ্দীন গ্রান্ড হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকারের সংরক্ষন অধিপ্তরের নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ