• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় উপজেলার শ্বাষকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন এবং শহরের কয়ানিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল রানার্স আপ হয়েছে। কয়ানিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল কে ৪-৩ গোলে পরাজিত করে শ্বাষকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় উপজেলার বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন এবং শহরের ফ্রি-আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দল রানার্স-আপ হয়েছে। খেলায় উপজেলার বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৭-৬ গোলে শহরের ফ্রি-আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
গত বৃহস্পতিবারে অনুষ্ঠিত টুর্ণামেন্টের দুইটি ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক আখেরুজ্জামান আপেল। আর সহকারি রেফারী ছিলেন সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বাদল ও সহকারি শিক্ষক আরিফ রাশেদ।
টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মধ্যে আনুষ্ঠানিকভাবে ট্রফি বিতরণ করা হয়েছে।
সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন।
সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহ্জাহান মন্ডলের সভাপতিত্বে ট্রফি বিতরণ অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিন প্রধান, মুসারাত জাহান, আজহারুল ইসলাম, পৌর কাউন্সিলর জোবায়দুল রহমান শাহীন, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম রয়েল,আমন্ত্রিত অতিথিসহ উপজেলা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। ট্রফি বিতরণ অনুষ্ঠানটি স ালনা করেন পূর্ব বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুর রহমান বাদল।
এর আগে গত মঙ্গলবার (২৬ জুলাই) সকালে সৈয়দপুর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট – ২০২২ শুরু হয়। ওই দিন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবুতর ও বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের এর শুভ উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ