• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন সৈয়দপুরের হাবীব

সিসি নিউজ ।। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হলেন নীলফামারীর সৈয়দপুরের সন্তান রেজওয়ান হাবীব রাফসান। গত রোববার (৩১ জুলাই) তাকে ওই পদে মনোনীত করে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে একটি চিঠি দেয়া হয়েছে। ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার রূপকল্প ২০৪১ ও চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার সপ্রতিভ পদচারণা প্রশংসনীয়। আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য পদে মনোনীত করা হলো।’ এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন রাফসান। অত্যন্ত মেধাবী ছাত্রনেতা রেজওয়ান হাবীব রাফসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী। তাঁর গ্রামে বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ব্রহ্মত্তর গ্রামে। তাঁর বাবা অধ্যাপক মো. আমিরুল ইসলাম সৈয়দপুর মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মা হোসনে আরা লিপি সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক। তিন ভাই এক বোনের মধ্যে তৃতীয় সে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ