• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাপার দুইদিনের কর্মসূচি

সিসি নিউজ ডেস্ক ।। জ্বালানী তেলের মুল্যবৃদ্ধির প্রতিবাদে দুই দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি। রবিবার দুপুরে জাপার বনানী কার্যালয়ে দলটির কো-চেয়ারম্যানের সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

জাপার কর্মসূচির মধ্যে আছে—সোমবার বিকাল ৩টায় কাকরাইলস্থ জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় চত্বরে জ্বালানী তেলের মুল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে।

মঙ্গলবার সারাদেশে বিভাগীয়, জেলা, উপজেলা ও সকল ইউনিট এর উদ্যোগে জ্বালানী তেলের মুল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

সভায় অন্যদের মধ্যে সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সালমা ইসলাম এমপি এবং প্রেসিডিয়াম সদস্য মো. শফিকুল ইসলাম সেন্টু উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ