• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাঁচা-মরার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিসি নিউজ ডেস্ক ।। এশিয়া কাপের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। ফলে কিছুক্ষণের মধ্যেই ব্যাটিংয়ে নামছে টাইগাররা।

গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামেন সাকিব আল হাসানরা। কিন্তু এশিয়া কাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। হেরেছে ৭ উইকেটে বড় ব্যবধানে। একইভাবে প্রথম ম্যাচে জয়হীন লঙ্কানরাও। নবি-রশিদদের কাছে তারা হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। তাই বাংলাদেশের মতো শ্রীলঙ্কার জন্যেও ম্যাচটি বাঁচা-মরার লড়াই।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দুদল এখন পর্যন্ত পরস্পরের মুখোমুখি হয়েছে মোট ১২ বার। জয়ের পাল্লাটা লঙ্কানদেরই বেশি। তারা জিতেছে আটটি ম্যাচে। অন্যদিকে টাইগাররা জয় পেয়েছে মাত্র চারটিতে। তবে এশিয়া কাপে দুদলের শেষ ম্যাচে জয়ের হাসি ছিল বাংলাদেশের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ