• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএম কা‌দের থাক‌লে দ‌লে যা‌বো না: রাঙ্গা

সিসি নিউজ ডেস্ক ।। জাতীয় পা‌র্টি হু‌সেইন মুহম্মদ এরশাদ ও তার স্ত্রী বেগম রওশন এরশা‌দের দল ব‌লে দা‌বি ক‌রে‌ছেন সংগঠনের সা‌বেক মহা‌স‌চিব ও সংস‌দের চিফ হইপ ম‌শিউর রহমান রাঙ্গা এম‌পি।

বৃহস্পতিবার বনানীতে নিজ বাসায় সংবাদ সম্মেলনে তি‌নি এ দা‌বি ক‌রেন।

রাঙ্গা ব‌লেন, জাতীয় পা‌র্টির হু‌সেইন মুহম্মদ এরশাদ ও তার স্ত্রী বেগম রওশন এরশা‌দের দল। আপনারা বল‌তে পা‌রেন এরশা‌দের ব‌্যক্তিগত দল। পিতার মৃত‌্যুর পর সম্প‌ত্তির ভাগ ভাই পায় না, পায় তার স্ত্রী ও সন্তান। সুতরাং উনি ভাই হি‌সে‌বে দা‌বি কর‌তে পা‌রেন না জাতীয় পা‌র্টি তার দল। অথচ উনি (‌জি এম কা‌দের) দ‌লের চেয়ারম‌্যান হ‌য়ে একের পর এক অন্যায় ক‌রছেন। কিন্তু এরশা‌দের স্ত্রী বেগম রওশন এরশাদ সেটা কখনও ক‌রেন‌নি। সু‌যোগ ছিল, তারপরও রওশন এরশাদ কখনও চেয়ারম‌্যা‌নের দা‌য়িত্ব পালন ক‌রেন‌নি।

রাঙ্গা ব‌লেন, আমি দ‌লের মহাস‌চিব। কিন্ত‌ আমার স্বাক্ষর ছাড়াই নির্বাচন ক‌মিশ‌নে দ‌লের সং‌বিধান জমা দি‌য়ে‌ছেন। আইনে আছে দ‌লের চেয়ারম‌্যান ও মহা‌সচি‌বের স্বাক্ষর থাক‌তে হ‌বে। তিনি (‌জিএম কা‌দের) একক স্বাক্ষ‌রে সেটা জমা দি‌য়ে‌ছেন। পার্টির গঠনতন্ত্রের ২০ ধারায় দলের প্রধানকে যে বিশেষ ক্ষমতা দেয়া হয়েছে, তা অবৈধ।

অবিলম্বে এ ধারা বাতিলের দাবি জানিয়ে জাপার সা‌বেক এ নেতা বলেন, প্রয়োজনে এমপি পদও ছেড়ে দেব, তবে জিএম কাদের যতদিন থাকবেন, ততদিন দলে ফেরত যাবো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ