• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভক্তের ফোন ভাঙার ঘটনায় নিষিদ্ধ হতে পারেন রোনালদো

সিসি নিউজ ডেস্ক ।। মাঠে হুটহাট মেজাজ হারিয়ে ফেলা ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে নতুন কিছু নয়। আন্তর্জাতিক ফুটবল কিংবা ক্লাব ফুটবল—প্রায়ই রোনালদো হয়ে যান নিয়ন্ত্রণহীন। পাঁচ মাস আগে এক ভক্তের মোবাইল ফোন ভেঙে ফেলেছিলেন পর্তুগিজ উইঙ্গার। তাতে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তাঁকে অভিযুক্ত করেছে। সূত্র জানিয়েছে, দোষী প্রমাণিত হলে নিষিদ্ধও হতে পারেন এই ফুটবল তারকা।

এফএ গতকাল রোনালদোর ফোন ভাঙার ঘটনা নিয়ে এক বিবৃতি দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদোকে এফএ’র ই৩৩ নিয়ম ভাঙার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। যা চলতি বছরের ৯ এপ্রিল প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম এভারটন ম্যাচে হয়েছে। খেলা শেষ হওয়ার পর রোনালদোর এমন আচরণ অশোভন।

এফএ’র পর ম্যানচেস্টার ইউনাইটেডও বিবৃতি দিয়েছে। রেড ডেভিল কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা রোনালদো সম্পর্কিত এফএ’র ঘোষণা খেয়াল করেছি। আমরা তার (রোনালদো) পাশে আছি।

এ বছরের ৯ এপ্রিল গুডিসন পার্কে এভারটন বনাম ইউনাইটেড ম্যাচের ঘটনা। এভারটনের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় রেড ডেভিলরা। ম্যাচ শেষে ভিডিও ফুটেজে দেখা যায়, ড্রেসিংরুমে ফেরার সময় এক ভক্তের মোবাইল ফোন ভাঙেন রোনালদো। ঘটনার পরপরই মার্সিসাইড পুলিশ তদন্ত করে। যা শেষ হয় আগস্টে। তখন রোনালদোকে সতর্ক করে দেয় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ