• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

আফ্রিকায় নিহত শান্তিরক্ষী জাহাঙ্গীরের ডিমলার বাড়িতে শোকের মাতম

সিসি নিউজ।। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় পুঁতে রাখা দূর নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে সৈনিক জাহাঙ্গীর আলমের বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামে। তিনি লতিফর রহমানে ছেলে। লতিফর রহমানের পাঁচ ছেলের মধ্যে জাহাঙ্গীর চতুর্থ।

জাহাঙ্গীর আলমের বড় ভাই করপোরাল আবুজার রহমান জানান, ২০১৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন জাহাঙ্গীর। ১০ মাস আগে মধ্য আফ্রিকান প্রজাতেন্ত্রর ব্যানব্যাট-৮ এলাকার উইক্যাম্পে শান্তিরক্ষী মিশনে যান তিনি। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোর ৪টায় মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তাঁর ভাইসহ তিন বাংলাদেশি সেনা প্রাণ হারান।

সকালে সেবাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মোবাইল ফোনে জাহাঙ্গীরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বলে জানান জাহাঙ্গীরের ছোট ভাই বাদশা।

এই খবর আসার পর থেকে জাহাঙ্গীরের পরিবারে চলছে শোকের মাতম। বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা লতিফুর রহমান। মা গোলেনুর বেগম বিছানায় প্রায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সদ্য বিবাহিত স্ত্রী শিমু আক্তার স্বামীর ছবি বুকে ধরে স্তব্ধ হয়ে বসে রয়েছেন।

জাহাঙ্গীরের বড় ভাই আবুজার ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ