জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট পৌরসভার এলাকাগুলোতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শন করে ব্যক্তিগত আর্থিক অনুদান প্রদান করেছেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। মঙ্গলবার রাতে পৌর এলাকার ৩১ টি মণ্ডপে ব্যক্তিগত ২ লাখ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দেন তিনি।এসময় প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, কাউন্সিলর ওলিউজ্জামান বাপ্পি, জাকির হোসেন মোল্লা, মামুনুর রশিদ মামুন, মতিয়ার রহমান বাবু, নূর ই আলম সিদ্দিকি ও হায়দার আলী পলাশ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পাপিয়া ও মুন্নুজান বিবি, জয়পুরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।