• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সোমবার বিক্ষোভের ডাক রওশনপন্থীদের

সিসি নিউজ ডেস্ক ।। সংসদে বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে দলের পক্ষ থেকে গাড়িতে পতাকা ব্যবহার না করতে বলার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছেন তার অনুসারী নেতাকর্মীরা।

সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ, মহানগর উপজেলায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে বলে আজ বিকালে ঢাকা টাইমসকে জানিয়েছেন এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ।

তিনি বলেন, ‘সোমবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, খুলনা, খুলনা মহানগর, রংপুর, রংপুর মহানগর, নোয়াখালী, নাটোর, নড়াইল, সিলেট বিভাগ, যশোর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়ায় কর্মসূচি পালনের বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে।’

‘একই দিন আরও কয়েকটি বিভাগ, মহানগর ও জেলায় বিক্ষোভ কর্মসূচি দেয়ার বিষয়ে আমরা নিজস্ব ফোরামে আলোচনা করছি। এই বৈঠক শেষে রাতে চূড়ান্ত কর্মসূচি গণমাধ্যমকে জানিয়ে দেয়া হবে।’

প্রসঙ্গত, জাতীয় পার্টির প্রেসিডিয়াম বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দেশে ফিরে রওশন এরশাদ নীতিগতভাবেই গাড়িতে পতাকা ব্যবহার করতে পারেন না। এছাড়া রওশন এরশাদের ডাকা আগামী ২৬ নভেম্বরের কাউন্সিল বাতিল না করলে তাকে দল থেকে বহিষ্কার করারও সিদ্ধান্ত হয়েছে প্রেসিডিয়াম বৈঠকে।’

গণমাধ্যমে এ খবর প্রকাশ হলে তীব্র প্রতিক্রিয়া জানান রওশনপন্থীরা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রওশন এরশাদের ভিডিওবার্তা প্রচার করেন দলে তার অনুসারীরা। সেখানে তিনি আসন্ন কাউন্সিল সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

শারীরিক অসুস্থতা নিয়ে ১১ মাসের বেশি সময় ধরে থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন রয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সেখানে বসেই তিনি বিভিন্ন বিবৃতি পাঠাচ্ছেন গণমাধ্যমে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ